এআইয়ের বিষয়ে সচেতন হওয়া জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব

গাজীপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘এআই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। আগামী নির্বাচনে ভুয়া তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে এআই ব্যবহার হতে পারে। আগামী নির্বাচনে এআইয়ের বিষয়ে সচেতন হওয়া জরুরি এবং জনগণকে সচেতন করতে হবে।’

শনিবার (২০ সেপ্টোম্ব) সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় আইসিটি জাম্বুরি প্রশিক্ষণ অনুষ্ঠান পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ বলেন, ‘এআইভিত্তিক বিভিন্ন ভিডিও হবে। বিভিন্ন প্রার্থী অপর প্রার্থীর চরিত্র হনন করবে, বিভিন্ন কনটেন্ট তৈরি করবে, একদল আরেক দলকে আক্রমণের চেষ্টা করবে। এসব বিষয় অপ্রত্যাশিত না, এগুলো ঘটেই থাকবে। কারণ অনলাইন কনটেন্ট আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের একটা উৎস হয়ে গেছে। সেজন্য তারা এই কাজগুলো করবে।’

তিনি বলেন, ‘সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা তৈরি। আমরা আজকে স্কাউটদের মাঝে বাংলাদেশ স্কাউটসের মাধ্যমে আমাদের যারা রোভাররা আছেন তাদের সচেতন করেছি। তারা নিশ্চয়ই আঞ্চলিকভাবে এ ধরনের সচেতনতা প্রোগ্রাম তৈরি করবেন। জাতীয় নির্বাচনে স্কাউটদের কীভাবে ব্যবহার করা যায়, এখানে যারা ব্যবস্থাপক আছেন তাদের সঙ্গে আলোচনা করবো। তথ্যপ্রযুক্তির বাইরে যারা আমাদের স্কাউটরা রয়েছেন, যারা মেধাবী মুখ তাদের তথ্যপ্রযুক্তি বিষয়ে উপদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি ব্যবহারে তাদের আশপাশে যারা সহপাঠী রয়েছেন, তাদের ওই বিষয়ে সচেতন করতে বলা হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটস ও ক্যাম্প চিফের সদস্যসচিব মীর মাহবুবুর রহমান সিগ্ধ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু সালেহ মহিউদ্দিন খাঁ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল রানা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
এআই চিপ কমপ্লেক্স নিজেরাই বানাবে টেসলা-স্পেসএক্স: মাস্ক
এআই-নির্ভর প্রেমের সম্পর্কে কড়াকড়ি আরোপ চীনের
যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি