ডাকাত সন্দেহে পিটুনি, প্রাণ গেলো একজনের

গাজীপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আল-আমিন (২৫) নামে আরেকজন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হায়দার ইসলামের রাঙামাটির লংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত আল-আমিন ফেনীর মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে। গুরুতর আহত আল-আমিনকে পুলিশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেখেছে।

এলাকাবাসী জানান, সম্প্রতি গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনার পর রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করে গ্রামবাসী। বুধবার ভোরে কয়েকজনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। এ সময় তারা একজনকে আটক করলে তার সঙ্গে থাকা ৫ থেকে ৭ জন দৌড়ে পালিয়ে যায়। পরে পাশের ভৌরাগাটা এলাকার লোকজন তার আরেক সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় অসংলগ্ন কথাবার্তা বললে গণপিটুনি দেয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ এলাকাবাসির বরাত দিয়ে জানান, নয়াপাড়া এলাকায় ডাকাত সন্দেহে এলাকার লোকজন হায়দার ও আল-আমিনকে আটক করে। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করলে উত্তেজিত এলাকাবাসী গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী