ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, ‘রেজিস্ট্রারের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তাই তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘বুধবার সব ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট ও অফিস প্রধানের উপস্থিতিতে আলোচনাক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর অনুচ্ছেদ ১১ (১২) মোতাবেক আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হওয়ায় আপনাকে নিয়মিত দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বিরত রাখা হলো। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো।’

এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি আংশিকভাবে পূরণ হলো বলে জানিয়েছেন আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিমসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা দেন এবং ভাইস-চ্যান্সেলরের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল, বিচার কমিটি গঠন না হওয়া এবং রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ রাখা ও ২৪ সেপ্টেম্বরের মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ প্রকাশ করার দাবি করে। যদিও মঙ্গলবার বিকালেই ছাত্রদল ও শিবির তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা পুনরায় ২৪ সেপ্টেম্বর তালা ঝুলিয়ে দেন। পরে উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে তালা খুলে দেন।

/এফআর/
সম্পর্কিত
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি