গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশ, আটক ১১

গাজীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধভাবে প্রবেশের দায়ে ১১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পার্ক কর্তৃপক্ষ। আটকরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে শ্রীপুর থানায় সোপর্দ করে। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার আনারসি গ্রামের আবুল মৃধার ছেলে সজল মৃধা (২৭), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফুকলাকান্দি গ্রামের লিটন মিয়ার ছেলে ফাহিম মিয়া (২১), একই উপজেলার ধুলিহর গ্রামের ফজর আলীর ছেলে সাকিব মিয়া (২৩), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লাহরীপাড়া গ্রামের আমীর আলী ছেলে হাফিজুল ইসলাম (২০), চাঁদপুরের মতলব উপজেলার বহরী গ্রামের জসিম মিজির ছেলে শাহিদুল ইসলাম (২১), সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার ভাঙ্গাবাড়ী (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুস সামাদের ছেলে ইয়াকুব আলী (১৯), নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের বাবুল ফকিরের ছেলে ওমর ফরুক (২০), একই জেলার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে রাকিব হোসেন (২৫), বারহাট্টা উপজেলার ডেমুরী গ্রামের আব্দুল্লাহর ছেলে রিফাত মিয়া (২১), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শাখুয়া গ্রামের আব্দুর রমীদের ছেলে আব্দুল কাইয়ুম (১৭) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ইসমাইল (১৯)।

জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী শফিক মিয়ার মার্কেটে বিভিন্ন মালিকের অধীনে কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানিয়েছেন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পূর্বে বিভিন্ন সময় একাধিকবার সাফারি পার্কে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা পার্কের মূল্যবান দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে। চুরির ঘটনায় মামলাও হয়েছে। চুরি ঠেকাতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। রাতে ডিউটি চলাকালে ১১ জন ছেলেকে পার্কের সীমানায় ঘুরতে দেখে। পরে বিষয়টি সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে পর্যটক (ট্যুরিস্ট) পুলিশের সাফারি পার্ক ক্যাম্প ইনচার্জকে জানানো হয়। রাতেই তাদের আটক করে হেফাজতে নিয়ে সকালে থানায় সোপর্দ করা হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, আটক ১১ জনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফোরকান হত্যা মামলায় গ্রেফতার যুবলীগের সাবেক সভাপতি
চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি নেতাকে মারধর, গ্রেফতার ২
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
উড়ন্ত সূচনার পর ৩৪৬ রানে শেষ বাংলাদেশ!
উড়ন্ত সূচনার পর ৩৪৬ রানে শেষ বাংলাদেশ!
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ