ভ্যান চুরির ঘটনায় সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৫

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত জাকু মাতুব্বর (৩০) সোনাখোলা গ্রামের মৃত আনোয়ার মাতুব্বরের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের কুতুবউদ্দিনের একটি ভ্যান চুরি হয়। সোনাখোলা গ্রামের মহসিনের ছেলে সালাহউদ্দিন ও তার দুই বন্ধু সেটি চুরি করেছেন বলে অভিযোগ ওঠে। চুরির ঘটনা মীমাংসা করতে রবিবার সন্ধ্যার পর সালিশ বৈঠক হয়। বৈঠক চলাকালে কুতুবউদ্দিন ও তার লোকজনকে অপমান করে তাড়িয়ে দেন সোনাখোলা গ্ৰামের শাহজাহান খাঁয়ের অনুসারী সালাহউদ্দিন ও তার সহযোগীরা। এ নিয়ে সোনাখোলা গ্রামের বাদশা মাতুব্বরের অনুসারী জাকু মাতুব্বরের সঙ্গে সালাহউদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে একজন নিহত ও দুই পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একজন নিহত হয়েছেন। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি