টাঙ্গাইলের ভূঁঞাপুর: ইউনিয়নপ্রতি বিএনপির এক প্রার্থী, আ. লীগের একাধিক

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১৯:২২আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৯:২৪

দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যমুনার চরাঞ্চলবেষ্টিত টাঙ্গাইলের ভূঁঞাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির দলীয় ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিলেও প্রতিটি ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে রয়েছে একাধিক প্রার্থী। এছাড়াও দু’টি ইউপিতে জামায়াত তাদের প্রার্থী দিয়েছে। অপর দিকে সংসদের প্রধান বিরোধী দল এরশাদের জাতীয় পার্টি মাত্র একটি ইউনিয়নে প্রার্থী দিতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের সকল বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হলেও তা ভোটের মাঠে তেমন প্রভাব পড়ছে না বলেই মনে করছেন সাধারণ ভোটাররা।

ইউপি নির্বাচন-২০১৬

অর্জুনা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা(নৌকা)। অপর দিকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুজ্জামান খান তুহিন (আনারস)। ইউনিয়নটিতে বিএনপির একক প্রার্থী হয়েছেন মো.নাসির উদ্দিন (ধানের শীষ)।

গত নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী আইয়ুব আলী মোল্লার কাছে হেরে যান বিএনপি সমর্থিত প্রার্থী মো.নাসির উদ্দিন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকার পরও বিএনপি প্রার্থী মো.নাসির উদ্দিন ও আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটারা।

গাবসারা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন মনিরুজ্জামান মনির। তিনি গতবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন শাহ আলম শাপলা (আনারস)। বিএনপির একক প্রার্থী হয়েছেন গাবসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আখতারুজ্জামান(ধানের শীষ)। তবে এ ইউনিয়নে সবচেয়ে বড় চমক হচ্ছে জামায়াত প্রার্থী সাংবাদিক এসএম মনিরুজ্জামান (মোটরসাইকেল)।

ফলদা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাইদুল ইসলাম ইসলাম তালুকদার দুদু(নৌকা)। বিগত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আর বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু(ধানের শীষ)। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম লিটন(ঘোড়া) ও আকবর হোসেন (আনারস) নির্বাচনি মাঠে রয়েছে। এ ইউনিয়নে সাইদুল ইসলাম ইসলাম তালুকদার দুদু, সেলিমুজ্জামান সেলু ও আকবর হোসেনের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

ভূঁঞাপুর উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত গোবিন্দাসী ইউনিয়ন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মীর শাহীন হোসেন আরজু(নৌকা)। আর দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন(আনারস)। বিএনপির দলীয় মনোনয়নে প্রার্থী হয়েছেন মোস্তাফিজুর রহমান বাবলু(ধানের শীষ)। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ(মোটরসাইকেল)।

অলোয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় টিকিটে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যবসায়ী নুরুল ইসলাম(নৌকা)। তবে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী হয়েছেন এই ইউনিয়নটিতে। এদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.লিটন মিঞা (আনারস), মর্তুজ আলী (চশমা) ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের পুত্র ওয়াহেদুজ্জামান পলাশ  (ঘোড়া)। এদিকে ইউনিয়নটিতে বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম রফিক (ধানের ধীষ)। এছাড়াও ভূঁঞাপুর উপজেলায় জাতীয় পার্টির একমাত্র প্রার্থী হিসেবে এই ইউনিয়নে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদন্দ্বিতা করছেন লিয়াকত আলী।

নিকরাইল ইউনিয়নে বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন মন্ডল (ধানের শীষ)। অপরদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিন সরকার (নৌকা) দলীয় মনোনয়ন পেলেও বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান মোতালেব সরকার (আনারস)। এ ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন শামীম আল মামুন(মোটর সাইকেল)।

এ উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৯ জন ও সাধারণ সদস্য পদে ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬টি ইউনিয়নে ১ লাখ ২৩ হাজার ১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ২শ’ ৪১ এবং মহিলা ভোটার ৬০ হাজার ৭শ’ ৭৬।

নির্বাচনে ৬টি ইউনিয়নে ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৮৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভূঁঞাপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম