আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভার প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৫, ১৬:৫০আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৫০

আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের তৈরি পোশাক কারখানা আয়েশা ক্লথিং-এ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (৬ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর সোয়া ১২টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিরাবো ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ৪ জোনের উপপরিচালক আলাউদ্দিন বলেন, ‘পলমল গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’

এ ছাড়া তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে তিনি কিছুই জানাতে পারেননি তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম