রূপগঞ্জে মার্কেটের দেয়াল ধসে একজন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ২২:৫৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২২:৫৬

ভুলতায় নবনির্মিত নূরজাহান প্লাজা ভবনের ৪তলা ফ্লোর থেকে কাঁচা দেয়াল ধসে নিচে পড়ে একটি মসলার দোকানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বুধবার রাতে ঝড়ের সময়ে নবনির্মিত মার্কেটের দেয়াল ধসে খোকন মিয়া (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত খোকন মিয়া উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গাবতলী এলাকার মধু মিয়ার ছেলে। আহত কাইয়ুম (২৭), ফারুক (৩৪), সাইফুল (২২) ও অজ্ঞাত ব্যক্তিকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানায়, রাত সাড়ে ৭টায় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময়ে উপজেলার ভুলতায় নবনির্মিত নূরজাহান প্লাজা ভবনের ৪তলা ফ্লোর থেকে কাঁচা দেয়াল ধসে নিচে পড়ে যায়। এসময় নিচে থাকা ফারুকের মসলার দোকান ঘরে দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই খোকন যুবকের মৃত্যু হয়। খোকন ওই দোকানের ভেতরে অবস্থান করছিলেন। এছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম