নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ২১:১০ আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ২১:১০

নরসিংদীর রায়পুরার জমি নিয়ে বিরোধের জের দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, আপন চাচা ও তার পরিবারের সদস্যরা কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত আবু তাহের মিয়ার দুই ছেলে হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) তার ছোট ভাই শাকিল মিয়া (২২)। তারা দুজন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। এ ঘটনায় মনিরা বেগম নামে এক নারী আহত হয়েছেন। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুরুন ও শাকিলের এক শতাংশ জমি বছর দুয়েক ধরে চাচা আওয়াল মিয়া নিজের দাবি করে আসছেন। তার দাবি, হুরুন ও শাকিলের বাবা আবু তাহের মিয়া ২০ বছর আগে ১ হাজার ৮০০ টাকা ধার নিয়ে এ জমি তাকে লিখে দিয়েছেন। বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক বসলেও আওয়াল মিয়া জমির দলিল দেখাতে পারেননি। প্রতিবারই সালিশ বৈঠকে আবু তাহেরের ছেলেদের পক্ষেই রায় হয়। কিন্তু এই রায় না মেনে আওয়াল, তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া ওই জমি দাবি করছেন।

শনিবার দুপুরে আওয়াল, রিপন, শিপন ওই জমি দখল করতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ থেকে ১২ জন মিলে দা ও লাঠি নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে হুরা ও শাকিলকে কুপিয়ে রক্তাক্ত জখম করার পর পালিয়ে যান হামলাকারীরা। প্রতিবেশী ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, ‌‘দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের একজনের হাতে ও পেটে, অন্যজনের পিঠে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাটি ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি