কিশোরগঞ্জ-৫ আসনে ইকবালকে প্রার্থী করার দাবিতে ট্রেন আটকে বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ২২:০৯ আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ২২:০৯

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে দলের প্রার্থী ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ মিছিল করেছেন তার কর্মী-সমর্থকরা। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। সেটি সরারচর বাজার ঘুরে রেলগেট মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ সমর্থকরা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি কিছু সময়ের জন্য আটকে দেয়। পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সমর্থকদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। প্রায় ১০ মিনিট ট্রেনটি থেমে ছিল বলে জানা গেছে।

রেলগেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি বলেন, ‘বাজিতপুর-নিকলীর মানুষের হৃদয়ের স্পন্দন শেখ মজিবুর রহমান ইকবাল। বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো—এই আসন যেন ছিনতাই না হয়, যেন মর্যাদা না হারায়। আমরা চাই শেখ মজিবুর রহমান ইকবালকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাচ্ছি—অবিলম্বে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করুন। যতদিন পর্যন্ত তা না হবে, আমরা রাজপথে থাকবো। বাজিতপুর-নিকলীর মানুষ বিএনপির প্রার্থী হিসেবে ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না।’

কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী। এ বিষয়ে জানতে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
১৪৬ বছরে সুকনা স্টেশন, টয় ট্রেনের ইতিহাস দেখতে নতুন গ্যালারি
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি