টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর, দুই কর্মকর্তাসহ আহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ১৯:৩৬ আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৯:৩৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে কর্মকর্তাসহ চার জনকে মারধর করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

মারধরে আহতরা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আবু রায়হান, ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র জানায়, হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করেন। পরে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে অফিসের আরও তিন জন স্টাফকেও মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা। পাশাপাশি অফিসে ভাঙচুর করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‌‘কিছু বুঝে ওঠার আগেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ও পৌর বিএনপির সভাপতি খালিদ হাসানের নেতেৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় আমিসহ অফিসের চার জন আহত হয়েছি। হামলাকারীরা অফিসের জানালাসহ বেশ কিছু জিনিস ভাঙচুর করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হামলায় আহত অন্য দুজন জানান, বিএনপির নেতাকর্মীরা এসে আওয়ামী লীগ ট্যাগ দেয় এবং তাদের কাজ করা হচ্ছে না বলে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অফিস ভাঙচুর ও কর্মকর্তাসহ চার জনকে মারধর করেন। আহত ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, ‘এক ব্যক্তির ভোটার আইডি কার্ড সংক্রান্ত বিষয়ে নির্বাচন অফিস থেকে টাকা চাওয়া হয়। সোমবার দুপুরে নির্বাচন অফিসের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। তখন সেখানে ঢুকে নির্বাচন কর্মকর্তাকে আমার পরিচয় দিই। কিন্তু নির্বাচন কর্মকর্তা আমার সঙ্গে হাত মেলাননি। এ সময় নির্বাচন কর্মকর্তা চেয়ার থেকে উঠে অন্য রুমে গিয়ে স্টাফদের ডেকে এনে ভিডিও করতে বলেন। পরে এক স্টাফ এসে মোবাইলে ভিডিও ধারণ করেন। তাকে ভিডিও করতে নিষেধ করা হয়। এ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে অফিসের স্টাফদের হাতাহাতি হয়। তবে নির্বাচন অফিসে ভাঙচুর বা কোনও স্টাফকে মারধর করা হয়নি। অফিস থেকে বের হওয়ার সময় দরজার থাই গ্লাস ভেঙে পড়ে যায়। সেটি ভাঙচুর করার কারণে হয়নি।’

গোপালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন চৌধুরী বলেন, ‘ঘটনাটি তেমন গুরুতর নয়। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। অফিসের কাচের জানালা ভাঙা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/এএম/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি