নারায়ণগঞ্জে ‘বিস্ফোরক দ্রব্যসহ’ আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ২০:৫৫ আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২০:৫৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিস্ফোরক দ্রব্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার বড় দিঘীরপাড় এলাকার বিশ্বনবী একাডেমির সামনে থেকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। 

তারা হলেন- নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বীনা আক্তার (৫৬), ছাত্রলীগ কর্মী আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০) ও সালমান (১৯)। তাদের কাছ থেকে পেট্রলবোমা, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বীনা আক্তারের নেতৃত্বে ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন আটককৃতরা। তারা পেট্রলবোমা, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনটি হত্যা মামলা আছে। সেই মামলাও তাকে গ্রেফতার দেখানো হবে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামলী লীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন এবং ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করেছিলেন; খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

/এএম/  
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি