ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল, জানে না পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ২২:২৮আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২২:২৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ধামরাইয়ে একটি মশালমিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও থানা পুলিশ বলছে, এমন কোনও মিছিলের খবর তাদের জানা নেই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ মিছিল করা হয়। এতে ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী অংশ নেন। ইতিমধ্যে ফেসবুকে মশালমিছিলের ছবি পোস্ট করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের ধামরাই উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল। 

তার ফেসবুক আইডিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, মশাল জ্বালিয়ে জড়ো হয়েছেন কয়েকজন নেতাকর্মী। তাদের মুখমণ্ডল অস্পষ্ট করে দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে রুবেল আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সারারাত আমি নিজে রাস্তায় ছিলাম। এ ধরনের কোনও ঘটনার খবর আমরা পাইনি।’

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী