গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ১৩:২০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৩:২০

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, ফৌজদারি ও বিভাগীয় মামলা থাকাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। এর মধ্যে তিন কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক পৃথক বহিষ্কারাদেশে ওই ছয় কর্মকর্তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

স্থায়ী বহিষ্কৃত হওয়া কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. অভিষেক বিশ্বাস।

উপ-রেজিস্টার ফারজানা ইসলাম তনী, নজরুল ইসলাম হিরা ও উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের আইনের ২ (চ) ধারার ৪ এর উপধারা ৫ (ঘ) এ শৃঙ্খলা বোর্ডের সুপারিশ ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্থায়ী ও অস্থায়ী বহিষ্কার করা হয়েছে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বহিষ্কার পত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ ২০২৪ সালের ৯ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম চলতি বছরের ১৪ মার্চ থেকে, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. অভিষেক বিশ্বাস ১১ ফেব্রুয়ারি থেকে, উপ-রেজিস্টার ফারজানা ইসলাম গত বছরের ২৪ ডিসেম্বর থেকে ও উপ-রেজিস্টার নজরুল ইসলাম গত বছরের ১১ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিতির তারিখ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সর্বশেষ খবর
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান