গাজীপুরে পেট্রোলবোমাসহ দুজন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ২৩:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২৩:৩৮

গাজীপুরের টঙ্গী মন্নু টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ের পাশের এম টি টায়ার সেন্টারের সামনে থেকে একটি পেট্রোলবোমা ও এক বোতল পেট্রোলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (১৬ নভেম্বর) ভোরে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) উপ-কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন- ফেনীর পরশুরাম উপজেলার মৃত আবুল খায়েরের ছেলে আবদুর রহিম (২৫) এবং তুরাগ থানার হরিরামপুর এলাকার সুমন মিয়ার ছেলে মবিন (২৩)। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘শনিবার রাত ৩টার দিকে ওই দুজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশি করে একজনের কাছ থেকে একটি পেট্রোলবোমা ও আরেকজনের কাছ থেকে একটি ৩৩০ মিলি পানির বোতলভর্তি পেট্রোল উদ্ধার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারাসহ আরও অনেক দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে ১৭ তারিখে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার জন্য অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
ট্রাইব্যুনাল বলেন, ‘একজনেরও চাকরি থাকার কথা নয়’একাত্তরের ‘ত্রুটিপূর্ণ’ মামলায় তোফাজ্জলের অব্যাহতি নিয়ে আদেশ ৩১ আগস্ট
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
সর্বশেষ খবর
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক