গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি বাড়ি থেকে ২৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটি পেট্রোলবোমা ও ২০টি হাতবোমা রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদ উদ্দিনের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বাড়ির মালিক মো. ফরিদ উদ্দিন ও তত্ত্বাবধায়ক মো. সোহেল রানা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বেলা ১১টার দিকে ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার আধাপাকা বাড়ির একটি কক্ষ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য পুলিশের বিশেষজ্ঞ টিমকে খবর পাঠানো হয়েছে। তবে এখনও কোনও মামলা হয়নি।
/বিটি/








