মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ৭

মাদারীপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ১৫:৪৭আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৫:৪৯

মাদারীপুরের নির্বাচন পরবর্তী সহিংসতায় সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে মাদারীপুর সদরের কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

মাদারীপুর

গুলিবিদ্ধরা হলেন হাসান (৩০), রাকিব (১৮), আলতাজ(২৬), রুবেল (২৩), নাঈম (১৭), কামাল (৩৫) ও আবুল কালাম। আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানান, দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সাহেব আলী। এর আগে এই নির্বাচনে সাহেব আলীকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার সাবেক চেয়ারম্যান ইসমাইল মাস্টার। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না করায় সাহেব আলীর পরাজয় ঘটে বলে সমর্থকদের অভিযোগ। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে। এ সময় সাতজন গুলিবিদ্ধ হন।

ওসি জানান, সাহেব আলীর সমর্থকরা ইসমাইল মাস্টারের বাড়িতে হামলা করে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাদের ফরিদপুর ও ঢামেকে পাঠিয়ে দেন। 

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের