বাউলদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৫, ০৩:১৯আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:১৯

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাউল-ফকির-সুফিদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে এবং ‎বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং কামাল উদ্দিন হলসংলগ্ন সড়ক ঘুরে বটতলা এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবাশে ‎ছাত্র ইউনিয়ন জাবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান হাসান শুভ বলেন, “৫ আগস্টের আগ পর্যন্ত এদেশে ২টি গ্রুপ সক্রিয় ছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে এদেশে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। ‎ধীরে ধীরে হিন্দুদের এদেশে আলাদা করা হলো, সুফিদের আলাদা করা হলো, বাউলদের আলাদা করা হলো, কাদিয়ানীদের আলাদা করা হলো। এমন বিভাজনের দেশ আমরা দেখতে চাই না। আমরা এর শক্ত প্রতিবাদ জানাই।”

সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তি বলেন, “আমরা আজ একত্রিত হয়েছি বাউল  আবুল সরকারের মুক্তির দাবিতে এবং সারা দেশে যে বাউলদের ওপর হামলা হচ্ছে তার প্রতিবাদ জানাতে। আমরা আসলে ক্লান্ত, ক্লান্ত এই জায়গা থেকে যে ৫ আগস্টের পর থেকে আমরা দেখেছি লাগাতার মাজারে হামলা হচ্ছে, ভিন্নমতের অনুসারী বা বাউল, সুফিদের চুল-দাড়ি কেটে দেওয়া হচ্ছে। ৫ আগস্ট পরবর্তী এই দেশে এটি কোনোভাবেই কাম্য ছিল না। আফসোসের বিষয়- দুই বছরে হওয়া এতগুলো হামলার একটিরও সুষ্ঠু বিচার দেখাতে পারেনি এই ইন্টেরিম সরকার। অর্থাৎ আমরা আবারও সেই ফ্যাসিস্ট রেজিমের মতো বিচারহীনতার দৃষ্টান্তের মধ্যে পড়ে আছি। আমরা এর ধিক্কার জানাই।”

/এম/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী