ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৫, ০২:০৪আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০২:০৪

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় সড়কের ওপর বাসটি দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান বাস মালিক আবুল কালাম। রাত ১২টার দিকে বাসে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পানি ও বালু দিয়ে নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভায়। 

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, কেউ অগ্নিসংযোগ করতে পারে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। রাত ১২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাচ পোড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এমএইচআর/
সম্পর্কিত
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?