কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৫, ২০:২৭ আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ২০:৩৫

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস নামের এক কৃষককে সাপে কামড় দেয়। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটিকে ধরে হাসপাতালে গিয়ে হাজির হন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। কৃষক হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গেলে কৃষক হেলাল বিশ্বাস তার পায়ে কিছু একটা কামড়ের অনুভব করেন। পরে পায়ের নিচে দেখতে পান বিষধর রাসেলস ভাইপার সাপ। পরে সাপের কামড় খাওয়া ওই কৃষকের সাথে অন্য সব কৃষক মিলে সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সাপে কাটা ওই রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই, পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। দ্রুত তাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবাদত হোসেন বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছেন। তার চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। তবে সাপটি রাসেলস ভাইপার।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
সূর্যের আলোয় সেচ, কমছে কৃষকের খরচ বাড়ছে আয়
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি