ইতালিতে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি যুবকের লাশ বাড়িতে পৌঁছেছে

মাদারীপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪১

ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লার যুবক সাগর বালার লাশ তার গ্রামের বাড়ি পাখুল্লায় এসেছে। লাশ বাড়িতে পৌঁছলে শুরু হয় শোকের মাতম।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে লাশ বহনকারী গাড়িটি তার বাড়ির সামনে এলেই সবার মাঝে কান্নার রোল পড়ে যায়। এ সময় তার পরিবার ও গ্রামের স্বজনদের চোখের পানিতে বুক ভাসিয়ে নিহত সাগর বালার লাশ কাঁধে নিয়ে বাড়ির উঠানে নিয়ে আসেন। সাগরকে এক পলক দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়েন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্তোরাঁয় কাজ করছিলেন। ইতালিতে থাকা অবস্থায় গত সেপ্টেম্বরে নিখোঁজ হন। নিখোঁজের কয়েকদিন পর গত ২৩ সেপ্টেম্বর  দুপুরে তার খণ্ডিত লাশ উদ্ধার করে দেশটির পুলিশ। লাশ কালো ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়। নিহত সাগর বালা   মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। তার লাশ পারিবারিকভাবে সৎকার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি