আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি 
১৯ নভেম্বর ২০২৬, ১৯:১৫ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৯:১৫

সিরাজগঞ্জের বেলকুচিতে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তার ওপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, বুধবার রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ। এ সময় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেলে করে মহড়া দিয়ে মিছিল করেন বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা। তখন ২০ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা চালান। হামলাকারীরা তাকে মারধর করে এবং পাঁজরে ছুরিকাঘাত করেন। পরে বিভিন্ন স্লোগান দিয়ে চলে যান তারা।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমার ভাই দোকানে বসে থাকা অবস্থায় ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এসে হামলা চালান। বিএনপি নেতা রইস ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলী এ হামলায় নেতৃত্ব দেন। মৃত্যুর আগে আমার ভাই হামলায় জড়িতদের কয়েকজনের নাম বলে গেছেন। তাদের মধ্যে রইস ব্যাপারী, সোহাগ সিকদার ও আলামিন শিকদার ও হজরত আলী রয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে রাতে কারা হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
রাজু ভাস্কর্যে ছাত্রদলের সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
সর্বশেষ খবর
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
চ্যাট হিস্ট্রি বন্ধ রাখলেও তথ্য সংরক্ষণ করবে গুগল
চ্যাট হিস্ট্রি বন্ধ রাখলেও তথ্য সংরক্ষণ করবে গুগল
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো দুর্বৃত্তরা
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা