আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের সজোরে ধাক্কা, নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা কমপক্ষে ১০ জন ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ঢাকাগামী লেনে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অনেকে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেনি শিবচর হাইওয়ে থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে পুলিশের টিম।

প্রতাপ দাস নামের এক ব্যক্তি জানান, আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ করে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেলো। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার শঙ্কা বেশি।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, আমাদের পুলিশ উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিন জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। বাসটি ঢাকা যাচ্ছিল।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি