বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ০৯:৩৭আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১১:১৭


ধর্ষণ টাঙ্গাইলের মধুপুরে ‘বিনিময় পরিবহন’ নামের একটি বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। নির্যাতিত ওই নারীর স্বামী বাদী হয়ে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ মামলা করেন। তিনিও একজন পরিবহন শ্রমিক।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষিতার স্বামী তিনজনকে প্রধান আসামি করে মোট ছয়জনের নামে মামলা করেন। রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বাসচালক হাবিবুর রহমান নয়ন, কন্ডাক্টর রেজাউল করিম জুয়েল ও হেলপার আব্দুল খালেক।
শুক্রবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে চলন্ত বাসে এ ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, ওই নারী পোশাক শ্রমিকের স্বামী গাজীপুরে লেগুনা গাড়ি চালান। বৃহস্পতিবার পাওনা টাকা আনতে ওই নারী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দত্তবাড়ী গ্রামে তার খালার বাড়িতে যান। শুক্রবার ভোরে গাজীপুরে ফেরার উদ্দেশে বিনিময় পরিবহনের একটি বাসে উঠেন। এরপর বাসের শ্রমিকরা গাড়িতে আর কোনও যাত্রী না নিয়েই ঢাকার উদ্দেশে যাত্রা করে। পরে মধুপুর এসে তারা বাস ঘুরিয়ে ময়মনসিংহের দিকে যেতে থাকে। এ সময় ওই নারী বাস কোন দিকে যাচ্ছে জিজ্ঞেস করলে তাকে শ্রমিকরা বেঁধে ফেলে এবং ধর্ষণ করে। পরে শোলাকুড়ি এলাকায় রাস্তায় ফেলে দেয়। ওই নারী মধুপুর বাসস্ট্যান্ডে এসে ফোনে বিষয়টি স্বামীকে জানান। পরে তার স্বামী এসে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান