মুন্সীগঞ্জে বিএনপির ঘোষিত মনোনয়ন প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও মির্জা ফখরুলের কুশপুত্তলিকায় আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রায় ঘণ্টাব্যাপী মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে তাৎক্ষণিক ওই কর্মসূচি পালন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারীরা।

এ সময় তারা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে লঞ্চঘাটগামী সড়কের আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই সড়কে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের ছবি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করেন।

পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই সড়কের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে প্রতিবাদী পথসভা করেন। এ সময় তারা মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাখ্যান করে দ্রুত মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই সড়কের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে প্রতিবাদী পথসভা করেন

এতে যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘মনোনয়ন ঘোষণার পর তৃণমূলের কর্মীরা দুঃখ পেয়ে বিক্ষোভ করেছে। আমরা তাদের অনুরোধ করেছি এমনটি আর না করার জন্য। কারণ, কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে আমরা সেটা মেনে নেবো। তবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দলীয় শৃঙ্খলা মেনে আবেদন করবো যাতে তিনি এটা পুনর্বিবেচনা করেন। কারণ, তিনি এর আগে বলেছিলেন যে যারা মাঠে কাজ করবে তাদের মূল্যায়ন করা হবে। সবাই জানেন আমরা দীর্ঘদিন ধরে দলীয় নির্দেশনা মেনে মাঠে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রীর অসুস্থতার সময়ে মনোনয়ন ঘোষণা দেওয়া ঠিক হয়নি। আমরা তার সুস্থতা কামনায় দোয়া মিলাদ করে সময় কাটাচ্ছি। অথচ এরকম সময়ে মনোনয়ন ঘোষণা করা হলো।’

বিকালে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়।

/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী