কীর্তনে ঢুকে একজনকে মারধর, দাঁত উপড়ে দেওয়ার অভিযোগ

সাভার প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ২০:৪৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:৪৫

ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে ঢুকে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় মারধরে তার একটি দাঁত উপড়ে ফেলা হয় ও মাথায় রক্তাক্ত জখম করা হয়। 

এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল (৫৫) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দিঘীরপাড় এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন জামালের সঙ্গে বিবাদী একই এলাকার শাহীন সরদার (৪৫), রাব্বি সরদার (২০) ও সজীবের (২৩) বাগবিতণ্ডা হয়। 
অভিযোগকারী বলেন, এই বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশে পরদিন হামলা চালানো হয়।

জামাল থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, ভাড়ারিয়া হিন্দুপাড়ার শিবমন্দিরের সামনে অনুষ্ঠিত লীলাকীর্তন চলাকালে বিবাদীরা আরও তিন-চারজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে লাঠি ও লোহার রডসহ দল বেঁধে তার ওপর হামলা করেন।

ভুক্তভোগী জামাল বলেন, শাহীন সরদার লাঠি দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে। এতে আমি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যাই।

অভিযোগে আরও বলা হয়, রাব্বি সরদার ঘুষি মেরে জামালের ওপরের মাড়ির একটি দাঁত উপড়ে ফেলেন। এ সময় সজীব তার জ্যাকেটের বুক পকেট থেকে জোর করে ৫ হাজার ২৫০ টাকা নিয়ে যান। অন্যরা এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।

জামাল বলেন, ‘ওরা চাইলেই আবার আমার ওপর হামলা করতে পারে। আমার জানমাল এখন নিরাপদ নয়।’ 

হামলার পর তিনি ধামরাই উপজেলার ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া চলমান।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী