ফের মনোনয়ন না পেয়ে কামাল জামানের মশাল মিছিল ও সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ২১:৩১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:৩১

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে শিবচর  উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লার নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার হাতির বাগান মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নারী, পুরুষসহ কামাল জামান মোল্লার সমর্থকদের অংশগ্রহণে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয় এসে শেষ হয়। এই সময় শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া সাজু মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা বলেন, আমি শুরু থেকে সবসময় মাঠে থেকে দলের জন্য কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছিল। তবে কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে দল আমার মনোনয়ন স্থগিত করেছিল। তবুও আমি দলের নির্দেশনা মোতাবেক সব কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম। গতকাল (বৃহস্পতিবার) দল থেকে আমাকে বাদ দিয়ে এমন একজনকে মনোনয়ন দিয়েছে যে কি না কখনও কোনও মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেনি। তাই দলের হাইকমান্ডের কাছে আমার অনুরোধ, এই মনোনয়ন প্রত্যাহার করে আমার মনোনয়ন পুনর্বহাল করা হোক।

মশাল মিছিল শেষে আলোচনা সভায় কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা বলেন, কিছু কুচক্রি মহল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে আমার মনোনয়ন স্থগিত করিয়েছে। এবার এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার শিবচরে জনসমর্থন নেই। শিবচরে যদি ধানের শীষের আসন পেতে চায় তাহলে আমাকে পুনরায় নমিনেশন দিতে হবে। তা না হলে শিবচর বিএনপি আসন হারাবে। আমি আশা করি, তারেক রহমান সাহেব পুনরায় বিষয়টি বিবেচনা করে আমাকে মনোনয়ন ফিরিয়ে দেবেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল