গাজীপুর-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জাবি জিএস মাজহারুল ইসলাম

গাজীপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২

আগামী নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদরের একাংশ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম। এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মো. জাহাঙ্গীর আলম।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তার পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চান জিএস মো. মাজহারুল ইসলাম।

যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘একটা দল গুজব দলে পরিণত হয়েছে। বিএনপির অনেক নেতা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, যদি ধানের শীষে ভোট না দেন তাহলে আমাকে ফাঁকি দেওয়া হবে। আর আমাকে ফাঁকি দিলে আল্লাহকে ফাঁকি দেওয়া হবে। আমার নেতার নাম নেওয়ার আগে ওযু করে নেবেন। আমার নেত্রীর নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়। ধানের শীষে ভোট দিলে নাকি জান্নাত কনফার্ম। এসব গুজব এবং টাকা-পয়সা ছড়িয়ে পেশী শক্তি দিয়ে আর ভোট ম্যানুপোলেট করতে পারবেন না। এই দেশ তারুণ্যের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ। টাকা দিয়ে আগামীতে একটি ভোটও কিনতে পারবেন না।’

বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, ‘ওই দলের নেতাদের বক্তব্য মনে হচ্ছে তারা দেশ কিনে ফেলেছে। ধানের শীষে ভোট না দিয়ে ভোট কেন্দ্র থেকে কেউ সুস্থ হয়ে ফিরতে পারবে না। কোনও নারী ধানের শীষের বাইরে ভোট চাইতে আসলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ধানের শীষের পোলিং এজেন্ট ছাড়া আর কোনও এজেন্ট ভোটকেন্দ্রে থাকতে দেওয়া হবে না। এই দেশ কাউকেই ইজারা দেইনি এবং কারও বাপের না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সাহস আপনাদেরকে কে দিয়েছে? আমাদের বন্ধুর গায়ে হাত দিয়ে দেখেন সেই হাত ভেঙে দেবো ইনশাল্লাহ।’

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, ‘ডিসেম্বর মাস বাঙ্গালির বিজয়ের মাস। বাংলাদেশের মুক্তি আন্দোলনে বিজয়ের মাসে যারা রক্তদান করেছিলেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ৬ ডিসেম্বর ঐতিহাসিক স্বৈরাচার বিদায় দিবস। স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদ এই দিনে বাংলার মসনদ ছেড়ে বিদায় নিয়েছিলেন। আবু সাঈদের রক্তের বিনিময়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি।’

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নূরুল ইসলামের সঞ্চালনায় যুব ও ছাত্র সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর-৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান আজাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইস আর এম সম্পাদক মো. সাইদুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আজহারুল ইসলাম, গাজীপুর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খান, তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, গাজীপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলাউদ্দিন, গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রফেসর আব্দুল বারী, গাজীপুর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো. ইসমাইল হোসেন পাঠান, শ্রীপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. কামারুজ্জামান, শ্রীপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. হাবিবুর রহমান, গাজীপুর সদর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. তানভীর আহমদ সাকিব।

/এমএইচআর/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী