দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ২০:২৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ২০:২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনও শঙ্কা নেই।’ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ছয়টি মিনি পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নিরাপত্তা ইস্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান মঙ্গলবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কে নির্বাচন করবেন, আর কে করবেন না, এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। নিরাপত্তা একটি বড় বিষয় হলেও আজকের অনুষ্ঠানে সবাই নিরাপদেই উপস্থিত আছেন। তিনি (মোহাম্মদ মাসুদুজ্জামান) কেন নির্বাচন করবেন না, সেটি অনুসন্ধান করলে সাংবাদিকরাই ভালোভাবে বের করতে পারবেন।’

শরিফ ওসমান হাদির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি একজন জুলাইযোদ্ধা। দেশের জন্য তার ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন।’

ঢাকায় ভারতীয় দূতাবাসের ভিসা কার্যক্রম বন্ধ ও বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনলাম। কয়েক দিন আগেই বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূতকে আমরা তলব করেছিলাম। আপনারা জানেন কূটনৈতিক অঙ্গনে এ ধরনের পারস্পরিক তলব একটি সাধারণ প্রক্রিয়া।’

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি