ময়মনসিংহে মাজার ভাঙচুরের পর মলমূত্র নিক্ষেপ

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১০

ময়মনসিংহের গৌরীপুরে একটি মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। মাজার ভাঙচুরের পর ভেতরে মলমূত্র নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো একসময় টেঙ্গাপাড়া গ্রামে কয়েক শ বছরের পুরাতন শাহজাহান উদ্দিন (র) আউলিয়া মাজারে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ভক্তরা মাজার ভাঙচুরের বিষয়টি দেখতে পান। মূল অংশের বাউন্ডারি ভেঙে পড়ে আছে। এছাড়া মাজারের বেশ কিছু জায়গায় মানুষের মলমূত্র ও গোবর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে মাজারটিতে আসতে থাকেন উৎসুক জনতা। তারা ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, এই মাজার কত বছর আগের, তা বলা মুশকিল। এখানে প্রতিদিনই ভক্তরা এসে যে যার মতো কর্মকাণ্ড চালিয়ে চলে যান। এ অবস্থায় মাজার ভাঙচুর কোনোভাবেই মানা যায় না।

এলাকার ইউপি সদস্য মো. জুয়েল মিয়া জানান, খবর পেয়ে তিনি এসে দেখতে পেয়েছেন মাজারের মূল অংশের বাউন্ডারি ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। রাতের কোনো একসময় কারা এ কাণ্ড করেছে তা বলা যাচ্ছে না। ভাঙচুরের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বাংলা ট্রিবিউনকে বলেন, প্রায় ৪০ বছর ধরে এই মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদার কাছে জানতে পেরেছি মুঘল সম্রাটের আমলে এই মাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন। কারা ভাঙচুর করেছে তা আমরা দেখিনি এবং জানি না।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একাংশের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে। পলিথিনে মলমূত্র ভরে ভেতরে নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ওই মাজারে গত ৮ থেকে ১০ বছর ধরে কোনও ওরস হয় না। কারা কেন ভেঙেছে তা জানার চেষ্টা করছি আমরা। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি।

/এএম/এস/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
মাজারের দিঘির কুমিরকে নেওয়া হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী