দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৬

পশ্চিমবঙ্গের উচ্চাভিলাষী বাঘ পুনর্বাসন কর্মসূচির আওতায় স্থানান্তরিত এক বাঘিনীর তিনটি ভ্রূণ নষ্ট হওয়ার ঘটনায় বক্সা ব্যাঘ সংরক্ষণ প্রকল্পের পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে উদ্বেগজনক প্রশ্ন উঠেছে।

বিহারের বাল্মীকি বাঘ সংরক্ষণ প্রকল্প থেকে বক্সায় আনা তিন বছর বয়সী রয়েল বেঙ্গল বাঘিনী ডুয়ার্স রানির নতুন বাসস্থানে শুরুটা মসৃণ হয়নি। প্রথমে প্রতিবেশী আসামে এবং ফিরিয়ে আনার পর তার ঘের থেকে পালানোয় তাকে ‘পলাতক রানি’ নামও দেওয়া হয়েছে।

এনডিটিভিকে সূত্রগুলো জানায়, ৭ নভেম্বর রাতে টি-১৩৮ নামের বাঘিনীটির প্রায় দুই মাস বয়সী তিনটি ভ্রূণ নষ্ট হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে বাল্মীকিতে ধরে অচেতন করে বক্সায় আনা হয় তাকে। ছয়জন পশুচিকিৎসক ও বিশেষজ্ঞের দল স্বাস্থ্যপরীক্ষা করলেও স্থানান্তরের আগের পরীক্ষায় তার গর্ভধারণ ধরা পড়েনি বলে জানা গেছে। দলের একজন বলেন, বনে বাঘিনীকে বাছাইয়ের সময় গর্ভধারণ শনাক্ত করা সম্ভব ছিল না।

প্রথম ১৭ ঘণ্টার পথে বাঘিনীকে দুবার অচেতন করতে হয়েছে বলে জানা গেছে। বক্সায় ছাড়ার পর সে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আসামের রাইমোনা জাতীয় উদ্যানে ঢুকে পড়ে। পরে তাকে খুঁজে ধরে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়। এর কয়েক দিন পর ভ্রূণ নষ্ট হওয়ার ঘটনা ঘটে।

সূত্রগুলো ঘটনা নিশ্চিত করে জানায়, ভ্রূণগুলো পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কেন্দ্রীয় তদন্ত দল ও রাজ্যস্তরের একটি প্যানেল বিষয়টি খতিয়ে দেখছে।

ধরা, বারবার অচেতন করা, পরিবহন ও আবার ধরার ধকল গর্ভপাতে ভূমিকা রেখেছে কি না, তা বড় প্রশ্ন। যদিও কোনও কার্যকারণ সম্পর্ক এখনও প্রতিষ্ঠিত হয়নি, ঘটনাপ্রবাহ সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

সময়সীমা পূরণে প্রকল্পটি তাড়াহুড়ো করে করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের বরাতে জানা গেছে, স্থানান্তরের প্রস্তুতি দীর্ঘদিন ধীরগতিতে চললেও হঠাৎ গতি পায়, আপাত লক্ষ্য ছিল ২ অক্টোবরের মধ্যে বাঘিনীকে বক্সায় আনা।

আসাম থেকে ফেরানোর পর বাঘিনীকে যে ঘেরে রাখা হয়, তা নিয়েও সমালোচনা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, বিশেষভাবে তৈরি বাঘের অভ্যস্ততা কেন্দ্রের বদলে মূলত হরিণের জন্য তৈরি একটি ঘের ব্যবহার করা হয়েছে। তবে বন বিভাগের সূত্র বলছে, নতুন ঘের তৈরির তহবিল ছাড় না হওয়ায় হাতে থাকা অবকাঠামো দিয়েই কাজ চালাতে হয়েছে। ঘেরের সীমানার নিচে গর্ত খুঁড়ে বাঘিনী পালিয়েছে বলে অনিশ্চিত খবর রয়েছে, তবে সে যে ঘের থেকে পালিয়েছিল, তা নিশ্চিত।

আপাতত বাঘিনী বক্সার পরিমণ্ডলেই আছে। রেডিও কলারের সংকেত ধরে তার গতিবিধি নজরে রাখতে প্রায় ৬০ বন কর্মী ও তিনটি প্রশিক্ষিত হাতি মোতায়েন করা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী
চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু যুক্তরাষ্ট্রের ফ্লাইট
৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেলো সাফারি পার্ক
সর্বশেষ খবর
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ
‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে মাতলো স্কলাসটিকা
‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে মাতলো স্কলাসটিকা
‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল পুলিশ হেফাজতে
‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল পুলিশ হেফাজতে
আমাদের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ আছে: মির্জা আব্বাস
আমাদের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ আছে: মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড