কেরানীগঞ্জে মাদ্রাসা ভব‌নে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭

ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মাদ্রাসা মা‌লিকের স্ত্রী আছিয়া‌কে হেফাজ‌তে নি‌য়ে জিজ্ঞাসাবাদ কর‌ছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদ্রাসাটি শেখ আলা আমিন না‌মের একজন প‌রিচালনা ক‌রেন। দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে মাদ্রাসায় বি‌স্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ভবনের চারপাশের দেয়াল উড়ে যায়। বিস্ফোরণে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। এছাড়া পাশের আরো দুটি কক্ষেও ফাটল ধরেছে।

আফসার উদ্দিন নামের এক ব্যক্তি জানান, মাদ্রাসাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল।

এ ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭) আহত হন। আহতদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

জানা গেছে, ভবনের এক পাশে তিনটি কক্ষে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হতো। অপর পাশের একটি কক্ষে পরিচালক শেখ আল আমিন পরিবারসহ গত তিন বছর ধরে বসবাস করে আসছিলেন।

বাড়ির মালিক পারভীন বেগম বলেন, তিন বছর ধরে আমার বাড়ি ভাড়া নিয়ে মুফতি হারুন মাদ্রাসা পরিচালনা করতেন। হারুন তার শ্যালক আল আমিন ও তার স্ত্রী আছিয়াকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেন এবং তিনি মাঝে মাঝে মাদ্রাসায় আসতেন এবং আমি নিয়মিত খোঁজ-খবর নিতাম। কিন্তু মাদ্রাসার আড়ালে কী কার্যক্রম চলছিল, তা বুঝতে পারিনি। আজ এসে দেখি ভবনের চারপাশ উড়ে গেছে। পুলিশ ভবনের ভেতর থেকে কেমিক্যাল, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

এ বিষয়ে শুক্রবার দিবাগত রা‌তে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থল থে‌কে বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল, দাহ্য পদার্থ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে‌ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাদ্রাসার মা‌লিক আল আমি‌নের স্ত্রীকে হেফাজতে নি‌য়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এসএন‌কে/এস/
সম্পর্কিত
দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৬ জনকে পুলিশে সোপর্দ
ঘুম থেকে উঠে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন
সর্বশেষ খবর
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবো: হেফাজত
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবো: হেফাজত
নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার তথ্য গুজব: উপজেলা বিএনপির সম্পাদক
নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার তথ্য গুজব: উপজেলা বিএনপির সম্পাদক
অর্ধশত কারখানায় ছুটি, আজও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ
অর্ধশত কারখানায় ছুটি, আজও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ
ভ্যান্স-রুবিও নন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট লড়াইয়ে কাকে চাইলেন ট্রাম্প
ভ্যান্স-রুবিও নন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট লড়াইয়ে কাকে চাইলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
শেষ ম্যাচে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
শেষ ম্যাচে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের