নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার তথ্য গুজব: উপজেলা বিএনপির সম্পাদক

খুলনা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ১৯:০৬ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৯:০৬

নড়াইলের কালিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়েরর বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা মিথ্যা ও গুজব বলছে বিএনপি।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এই দাবি করেন। তিনি বলেন, ‌‘আমরা বিভিন্ন ফেসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাগুলো ফেসবুকে ছড়ানো হচ্ছে।’

ওয়াহিদুজ্জামান মিলু বলেন, ‘আমরা এরই মধ্যে এই হত্যাকাণ্ডের পর কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি। আপনারা আজ দেখছেন, কালিয়া বাজারের ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করছেন। বিশেষ করে গত সংসদ নির্বাচনে হিন্দু ভাইয়েরা আমাদেরকে ৯০ শতাংশ ভোট দিয়েছেন; আমরা তাদের সঙ্গে আছি, তারাও আমাদের সঙ্গে আছেন। একটু আগে হিন্দু নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি।’

বেন্দারচরে কী কারণে হামলা হয়েছে এবং কারা করেছে এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘বেন্দারচরে কী ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। এখান থেকে বা আমাদের যে দুজন মারা গেছেন তাদের বাড়ি থেকে বেন্দারচর প্রায় তিন কিলোমিটার দূরে। ওই এলাকায় কোনও ঘটনা ঘটলে সেটি আমাদের জানা নেই।’

তারপর ওয়াহিদুজ্জামান মিলু বলেন, ‘এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ওই এলাকায় বিগত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্যের (কবিরুল হক মুক্তি) বাড়ি রয়েছে। পূর্বে তার বাবাও (সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহমদ) খুন হয়েছিলেন এবং তারাও প্রতিপক্ষের একজনকে খুন করেছিলেন। সেই ঘটনায় দুই পক্ষেরই ১১ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ থাকতে পারে। সে কারণে কোনও ঘটনা ঘটে থাকতে পারে, তবে সেটি আমাদের জানা নেই।’

তিনি বলেন, ‘অন্যান্য যে সব অপপ্রচার হচ্ছে- আমাদের নেতাকর্মীরা বাড়িঘর জ্বালিয়েছে বা লুটপাট করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এখানে লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে- এটাও একদম কাল্পনিক। বিএনপিকে হেয়-প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন করছে।’

এদিকে শনিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার সন্ধ্যায় বেন্দারচর স্লুইসগেট লাগোয়া বটতলায় বিএনপির মিছিলে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নিহত হন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বেন্দারচরের বুলু বিশ্বাসের ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেফতার করা হয়। ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকাল পৌনে ৫টায় নিহতদের আত্মীয়স্বজন ‘অন্যান্য লোকদের’ সঙ্গে নিয়ে বেন্দারচর গ্রামে একত্রিত হন। তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনের বাড়িতে হামলা করে চলে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দারচর গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আছে।
এ ছাড়া কালিয়া বাজারের পাশের ঘোষপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা বলছেন স্থানীয় লোকজন।

/এএম/ 
সম্পর্কিত
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
কোনও কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবো: হেফাজত
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবো: হেফাজত
অর্ধশত কারখানায় ছুটি, আজও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ
অর্ধশত কারখানায় ছুটি, আজও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ
ভ্যান্স-রুবিও নন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট লড়াইয়ে কাকে চাইলেন ট্রাম্প
ভ্যান্স-রুবিও নন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট লড়াইয়ে কাকে চাইলেন ট্রাম্প
‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’ 
‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’ 
সর্বাধিক পঠিত
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
শেষ ম্যাচে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
শেষ ম্যাচে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের