এইচএসসি পাস সারোয়ার তুষার, বছরে লেখালেখি থেকে আয় ৩ লাখ

নরসিংদী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ০৩:১৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ২৩:১১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় লেখক হিসেবে বছরে আয় করেন ৩ লাখ ৪০ হাজার টাকা। নেই বাড়ি-গাড়ি বা স্থাবর-অস্থাবর কোনও সম্পত্তি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় এসব তথ্য দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন।

হলফনামায় সারোয়ার তুষার নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন। তার নগদ আছে ৩ লাখ টাকা আর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। তার নামে কোনও মামলা নেই। তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনও সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি।

হলফনামা অনুযায়ী, লেখক হওয়ার আগে সারোয়ার তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।

সারোয়ার তুষার নরসিংদী-২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান ও জামায়াতে ইসলামীর প্রার্থী দলের নরসিংদী জেলার সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন।

সারোয়ার তুষার বলেছেন, আমার সব তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর বাইরে আমার নিজস্ব বা পরিবারের নামে কোনও কিছুই নেই। এমনকি আমার নামে কোনও বাড়ি-গাড়িও নেই।

 

/এএম/এম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম