দল ছাড়ছেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতা, বিএনপিতে যোগদানের গুঞ্জন

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৬, ১৪:১৯ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৪:১৯

টাঙ্গাইলের সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। সোমবার (৫ জানুয়ারি) রাতে পারিবারিক ও শারীরিক সমস্যার কারণ দেখিয়ে সমস্ত দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের কাছে লিখিত আবেদন করেন।

রাত সাড়ে ৯টার দিকে ওই আবেদনপত্র নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করেন সানোয়ার হোসেন সজিব।

এর আগে কৃষক শ্রমিক জনতা লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে গত রবিবার রাতে উপজেলার সিলিমপুরে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সানোয়ার হোসেন বাসাইল-সখিপুর আসনে তাকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন।

ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ কেউ তখন দাবি করেন, তিনি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন নেওয়ার জন্য কৃষক শ্রমিক জনতা লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

অনেকের দাবি, সানোয়ার হোসেন বিএনপিতে যোগদান করলে সখিপুরের বিএনপির ত্যাগি নেতাদের মধ্যে আরও ফাটল দেখা দেবে। এমনিতেই বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। সানোয়ার হোসেন বিএনপিতে যোগদান করলে কোন্দল আরও বাড়বে।

বিএনপিতে যোগদানের বিষয়টি নাকচ দাবি করে সানোয়ার হোসেন সজিব বলেন,  আমি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে অব্যাহতি নেওয়ার জন্য চিঠি দিয়েছি। কোথাও যোগদানের কোনও সিদ্ধান্ত নিইনি। আপাতত রাজনীতির বাইরে আছি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের রাজনীতি করতাম। বিএনপিও একজন বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সে কারণে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমার জায়গা থেকে যতটুকু পারি, সমর্থন থাকবে।’

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির নাজমুল হাসান ও স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল।

/এফআর/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি