গোপালগঞ্জে আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি 
০৭ জানুয়ারি ২০২৬, ২০:৫১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:৫১

গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৫০ জন নেতা দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা পৃথকভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।

মহারাজপুর ও ভাবড়াশুর ইউনিয়নে পদত্যাগকারীরা হলেন- মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল ফকির। ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মণ্ডল, সাধারণ সম্পাদক সুভাষ মণ্ডল, সহসভাপতি দিলীপ কুমার মণ্ডল, স্বপন কুমার বিশ্বাস ও হরন মণ্ডল, সদস্য গণপ্রতি মণ্ডল ও নিত্য বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন শেখ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মণ্ডলসহ মোট ১৭ জন।

বাঁশবাড়িয়া ইউনিয়নে পদত্যাগকারীরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, সদস্য বিজন ভক্ত, নূর ইসলাম ও নির্মল কুমার ভদ্র, কৃষক লীগের নেতা নির্মল মণ্ডল। এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, সহসভাপতি সমরেন্দ্র নাথ রায় ও গোবিন্দ অধিকারী, যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈসহ বিভিন্ন ওয়ার্ডের আরও ২৯ জন নেতা পদত্যাগ করেন।

পদত্যাগকারী নেতারা লিখিত বক্তব্যে বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

/এএম/
সম্পর্কিত
হেগসেথের সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ করছেন মার্কিন সেনাসচিব ড্রিসকল
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল