জামায়াতে যোগ দিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ২৩:২৬ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২৩:২৬

টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার সাহা। তিনি বাসাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপিরও সাধারণ সম্পাদক।

বুধবার রাতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম খান ও উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উত্তম কুমার জামায়াতের সদস্য ফরম পূরণ করে জমা দেন।

উত্তম কুমার সাহা বলেন, ‘৩৩ বছর ধরে আমি বিএনপির রাজনীতি করে আসছি। ৫ আগস্টের পর বিএনপির পরিস্থিতি এবং দলে গ্রুপিংয়ের কারণে আমার কাছে এ দল ভালো লাগেনি। জামায়াতে ইসলামীর আদর্শ ভালো লাগার কারণে আমি এ দলে যোগদান করেছি। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বসবাস করি। কিন্তু মূল হচ্ছে, আমরা বাঙালি। সবাই সমানভাবে যেন আমরা আগামী দিনে কাজ করতে পারি। যাতে আমাদের কোনও বাধা না আসে এবং মানুষের কল্যাণ সাধন করতে পারি, এ জন্য জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।’

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে উত্তম কুমার সাহা জামায়াতে যোগ দিতে চাইছিলেন। বুধবার রাতে জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে তিনি জমা দিয়েছেন। তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি