আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দল ব্যবসা করছে: জামায়াত আমির

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জামায়াতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না। জামায়াতে ইসলামের বিজয়ও আমি চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল-গোষ্ঠী ও পরিবারতান্ত্রিক রাজনীতির বিজয় আমাদের কাছে নেই। এই ভোটে পুরোনো রাস্তায় যারা হাঁটতে চাইবে অন্ধকার গলিতে তারা তাদের রাস্তায় তারা হাঁটুক। আমরা সদর রাস্তায় আলোকিত রাস্তায় হাঁটবো।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নির্বাচনি জনসভায় যোগ দিয়ে কটিয়াদী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমার এক্স আইডি হ্যাক করে সেখান থেকে অত্যন্ত নোংরা ম্যাসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমদের সাইবার টিম সেটা দ্রুত রিকভারি করে ব্যবস্থা নিয়েছে, পেয়েও গেছে কোন জায়গা থেকে কারা এটি করেছে। আশ্চর্যের বিষয় সবকিছু স্পষ্ট হওয়ার পরও একটি রাজনৈতিক সংগঠন (দল) এটা নিয়ে এখন ব্যবসা করছেন।’

তিনি বলেন, ‘মা-বোনদের কাছে আমরা কৃতজ্ঞ মায়ের গর্ভে থেকে আমরা বড় হয়েছি, মায়ের দুধ খেয়েছি। মায়ের কাছে লালিত পালিত হয়েছি। মায়ের স্নেহ যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি। এই মায়ের কোনও ঋণ পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু আমাদেরকে কৃতজ্ঞচিত্তে তা পরিশোধ করার চেষ্টা করতে হবে। জুলাই আন্দোলনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা আমাদের মেয়েদের গায়ে যখন হাত দেওয়া হয়েছিল সেদিনই দেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার মায়ের অপমান সহ্য করতে পারে না।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী। ভোর হওয়ার আগ থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। জনসভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া জেলার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক