মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার যশলং দরজারপাড় এলাকার দিঘীরপাড়-সিপাহিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার যশলং দরজারপাড় এলাকার আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ (২৯), আলম খানের ছেলে সাকিব খান (২৬) ও বাদল মাঝির ছেলে তুর্য মাঝি (২৮)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলের তিন আরোহী ওই সড়ক হয়ে সিপাহিপাড়ার দিকে যাচ্ছিলেন। যশলং এলাকায় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে তিন জন গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করিম বলেন, ‘তুর্য মাঝি নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুর্ঘটনার পরই তার মৃত্যু হয়।’

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজনের এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি