নিখোঁজের ১০ দিন পর পার্লার থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০

নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লার থেকে কামরুন নাহার ইতি (২৭) নামে এক নারী উদ্যোক্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারীর স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে (৪৫) আটক করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

আটক আনোয়ার হোসেন সেন্টু শহরের মাসদাইর এলাকার ইলিয়াস সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে ইতিকে নিয়ে মাসদাইর এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত ইতি পেশায় উদ্যোক্তা ও বিউটি পার্লারের মালিক।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের গিয়ে দরজা ভেঙে শৌচাগার থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে  আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত কামরুন নাহার ইতির বোন লাকী বলেন, গত ২৭ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিল। শুক্রবার বিকালে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও আমাদের খবর দেয়। পরে আমরা পুলিশ নিয়ে সেখানে দরজার তালা ভেঙে টয়লেটের ভেতরে ইতির লাশ দেখতে পাই।

তিনি আরও বলেন, ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টু নেশাগ্রস্ত ছিলেন। কয়েকদিন পরপরই ইতিকে অনেক মারধর করতো। কিছুদিন আগেও তাকে মারধর করে হাত ভেঙে দিয়েছিল। মারধর খেয়েও আমার বোন সংসার ছেড়ে যায়নি। কিন্তু শেষ পর্যন্ত আর তার সংসার করা হলো না। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ওই নারী গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার ভাই আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী