বিএনপির প্রার্থীর প্রচারণায় যোগ দিয়ে যা চাইলেন তামিম ইকবাল

গাজীপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৩

গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনি প্রচারণায় যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় খেলাধুলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলার খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুরে নগরের পিটিআই অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তামিম ইকবাল ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার বিষয়ে খেলোয়াড়দের কাছে সমস্যা ও সম্ভাবনা জানতে চান। খেলোয়াড়েরা মাঠের স্বল্পতা, খেলাধুলার পরিবেশ, শহীদ বরকত স্টেডিয়াম সংস্কার, টঙ্গী টেনিস স্টেডিয়ামটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, সাঁতার শেখার জন্য সুইমিং পুল, পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ, ভলিবল মাঠ নির্মাণসহ বিভিন্ন দাবি জানান।

এ সময় তামিম ইকবাল স্কুলপর্যায়ে ক্রিকেট শুরু করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার জন্য গাজীপুরে উপযুক্ত অবকাঠামো তৈরিতে ভবিষ্যতে সহযোগিতার কথা জানান। তিনি খেলোয়াড়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তামিম ইকবাল এসব সমস্যা সমাধানের জন্য ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিমকে অনুরোধ করেন।

অনুষ্ঠানে মঞ্জুরুল করিম বলেন, ‘আমাদের গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে অনেকটা অবহেলিত। প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও জাতীয় দল বা ভালো লিগে খেলতে পারেন না। তাদের সমস্যার কথা শোনার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য তামিমকে নিয়ে আসা হয়েছে। আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, খেলার মাঠ, স্কুলে স্কুলে ক্লাব ও নিয়মিত লিগ খেলার সুযোগ করে দেবো।’

তামিম ইকবাল বলেন, ‘রনি (মঞ্জুরুল করিম) ভাইয়ের সঙ্গে ২০১৩ সাল থেকে পরিচয়। তিনি একই সঙ্গে ভাই ও বন্ধু। আমি তার অনেক দুঃখ ও সুখের সময়ের সঙ্গী। রনি ভাই ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি একসময় ঢাকায় লিগ চালিয়েছেন, তাঁর টিমে জাতীয় দলের অনেক প্লেয়ার খেলেছেন। আমি আশাবাদী আজ খেলাধুলা নিয়ে আপনাদের যেসব চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন, রনি ভাই এগুলো পূরণ করে দেবেন।’

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের