ভোটে ঘরমুখো মানুষের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ায় এক বাসকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৯

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে উপলক্ষে চার দিনের ছুটিতে ভোট দিতে বাড়ি ফিরছেন লাখো মানুষ। ঢাকাসহ আশপাশের এলাকা থেকে পাটুরিয়া ঘাটে এসে ফেরি ও লঞ্চ পার হয়ে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে দৌলতদিয়া বাস টার্মিনালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে দৌলতদিয়া বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পোড়াদাহ পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর  ৪০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মুনতাসির হাসান খান বলেন, নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে বাড়ি ফেরা সাধারণ মানুষের কাছ থেকে কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে গোপন খবর পেয়ে অভিযান পরিচালনা একটি পরিবহনকে ৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। পাশাপাশি এমন কাজ থেকে বিরত থাকতে পরিবহন কাউন্টারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

এ সময় বাড়তি ভাড়া ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম