গোপালগঞ্জে ৮ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ১ 

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে গোপালগঞ্জে আটটি ভোটকেন্দ্রে ও এর আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় যৌথ বাহিনী একজনকে আটক করেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

কেন্দ্রগুলো হলো— গোপালগঞ্জ পৌরসভার বিণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্র, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের মাঝিগাতী হাই স্কুল কেন্দ্র, একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর হাই স্কুল কেন্দ্র, ঘোষেরচর বাগানবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। খবর পেয়ে এসব ঘটনাস্থলে গিয়ে পুলিশ আলমত জব্দ করে। এ ছাড়া সেনাবাহিনী এসব স্থান পরিদর্শন করে। পুরো এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

এ ঘটনায় সেনাবাহিনীর টিম সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে। তার নাম জিসান মোল্লা (২৪), তিনি সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের খালেদ মোল্লার ছেলে। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, জেলার ৫ থেকে ৭টি স্থান বা তারও বেশি স্থানে এসব ককটেল বিস্ফোরণ হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে। 

এর আগে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভা সংলগ্ন বাগানের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 

/এএম/এসটি/ 
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি