দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১৭:২১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:২১

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে পরপর ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস কাজী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানীর আংশিক) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরের দুটি গাড়িও আছে। সংসদ সদস্য ঢাকা থেকে নির্বাচনি এলাকায় আসার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তার গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে আছে চারটি বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক।

দুর্ঘটনায় মুকসুদপুরের রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্যসচিব মো. বদরুজ্জামান এজাজ বলেন, সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়িতে ছিলেন ইলিয়াস। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করেন। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশ হবে বিশেষ স্মারকগ্রন্থ
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
দুই বছর ধরে তাকে পড়ে থাকা পনিরই হলো বিশ্বের সেরা
দুই বছর ধরে তাকে পড়ে থাকা পনিরই হলো বিশ্বের সেরা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে