দুপুরের পরও ফাঁকা গোপালগঞ্জের ভোটকেন্দ্রগুলো

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৯

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একদমই কম। প্রার্থী ও স্থানীয়রা ভেবেছিলেন, দুপুরের দিকে ভোটারের সংখ্যা বাড়বে। দুপুর গড়িয়ে গেলেও বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে অধিকাংশ কেন্দ্রই ভোটারের উপস্থিতি অনেক কম। তবে দুপুরের দিকে মহিলা ভোটারের সংখ্যা কিছুটা বেড়েছে।

এবারের নির্বাচনে নৌকা মার্কা নেই তাই আওয়ামী লীগের দুর্গ খ্যাত গোপালগঞ্জে ভোটারের সংখ্যা কম বলে মনে করছেন বিভিন্ন দলের প্রার্থীসহ স্থানীয়রা। কিছু কিছু কেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে প্রার্থীর কর্মীর সংখ্যা বেশি। 

গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে এমন আশঙ্কা আগে থেকেই ছিল। বিকাল ৩টা পর্যন্ত হয়েছেও তেমনটি। 

এ বিষয়ে জানতে চাইলে সাতপাড় নিবাসী ভোটার মনির মোল্লা বলেন, আমরা আগেও অনেক নির্বাচন দেখেছি, তবে এবারের মতো দেখিনি। আমরা সবসময় উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। কিন্তু এবার তার উল্টো। 

বৌলতলী ইউনিয়ন নিবাসী আরিফুল হক বলেন, আমরা সকালেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট অধিকার প্রয়োগ করেছি। সবমিলিয়ে আমরা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি।

গোপালগঞ্জ শহরতলীর অর্জুন বিশ্বাস বলেন, নির্বাচনের আগের রাতে গোপালগঞ্জে যেভাবে ককটেল বিস্ফোরণ হয়েছিল তাতে আমরা আতঙ্কিত ছিলাম। তবে প্রশাসনের কঠোর উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এতে আমরা খুশি। আমরা শান্তিপূর্ণভাবে পরিবারের সবাই নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছি।

বিকাল ৩টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এমন প্রশ্ন করলে অধিকাংশ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এখনই তথ্য দিতে অস্বীকৃতি জানান। তারা বলেন, নির্বাচনের সময় শেষ হলে আমরা তথ্য দিতে পারবো।

তবে এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে নির্বাচন চলাকালে ককটেল বিস্ফোরণ হয়। এতে শিশুসহ ২ আনসার সদস্য আহত হয়। তবে ভোটের কোনও সমস্যা হয়নি। সেখানকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ছাড়া, গত রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী