বাবার দল বিলুপ্ত করে ধানের শীষে নির্বাচন করা এহসানুল হুদার পরাজয়

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৮ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৮

বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। পরে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে বিএনপির মনোনয়ন পান। আসনটিতে বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন এহসানুল হুদা।

এই আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল হাঁস প্রতীকে ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এহসানুল হুদা ধানের শীষ প্রতীকে ৬৬ হাজার ১১৮ ভোট ও জামায়াতের প্রার্থী অধ্যাপক রমজান আলী দাঁড়িপাল্লা প্রতীকে ৪৪ হাজার ১৩৬ ভোট পান। এখানে মোট কেন্দ্র ১১৯টি। সবকটি কেন্দ্রের ফল আসার পর শেখ মুজিবুর রহমান ইকবালকে বিজয়ী ঘোষণা করা হয়।

এহসানুল হুদার বাবা সৈয়দ সিরাজুল হুদা বাংলাদেশ জাতীয় দল নামের রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা। ১৯৭৮ সালে সিরাজুল হুদা রাষ্ট্রপতি নির্বাচন করে হেরে যান। এহসানুল হুদা ১২ দলীয় জোটের সমন্বয়ক ছিলেন। তিনি তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের রূপরেখা ৩১ দফার প্রচারণায় কাজ করেন। পরে বাবার দলটি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

/এএম/ 
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি