রাজবাড়ী-বগুড়া-কুড়িগ্রামে আ.লীগ কার্যালয়ে ব্যানার-পতাকা উত্তোলন, পরে অপসারণ

রাজবাড়ী, কুড়িগ্রাম ও বগুড়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪১

রাজবাড়ী, বগুড়া ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এর মধ্যে বুধবার ভোরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়। এ ছাড়া দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা ব্যানারও টানানো হয়েছে। ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি আছে। 

রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবিসংবলিত ব্যানার ঝুলছে। কার্যালয়ের ভেতর বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনও ছবি নেই। তবে সজীব ওয়াজেদ জয়ের ছবিসহ নির্বাচন নিয়ে কয়েকটি পোস্টার সাঁটানো আছে।

স্থানীয় ফল ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকেও শুধু জাতীয় পতাকা টানানো ছিল আর কিছু ছিল না। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখি কার্যালয়ের সামনে একটি ব্যানার টানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে কোনও একসময় ব্যানারটি লাগানো হয়েছে।’

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে প্রকাশ্যে কোনও সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ ১৮ মাস পর গতকাল হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধনী ব্যানার টানানো দেখা যায়। আজ আরেকটি ব্যানার এবং কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানো হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নতুন করে ব্যানার ও ছবি টানানোর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আমাদের জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছেন।’

কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার, পরে অপসারণ

বিএন‌পির সরকার গঠ‌নের এক‌দি‌নের মাথায় ভে‌ঙে ফেলা কু‌ড়িগ্রাম জেলা আওয়ামী লী‌গ কার্যাল‌য়ের টি‌নে ঘেরা প্রাচী‌রে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার টানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ক‌য়েক ঘণ্টার মাথায় তা অপসারণ ক‌রে‌ছে বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের সাবেক নেতাকর্মীরা। বুধবার সকালে জেলা শহ‌রের শাপলা চত্বর এলাকায় জেলা আওয়ামী লী‌গের উ‌চ্ছেদ করা কার্যালয় চত্ব‌রে এ ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভো‌রে ছাত্রলীগ প‌রিচ‌য়ে সাত-আট জন তরুণ জেলা আওয়ামী লী‌গের উ‌চ্ছেদকৃত কার্যাল‌য় চত্ব‌রের টি‌নে ঘেরা প্রাচী‌রে জাতীয় পতাকা ও আওয়ামী লী‌গের ব্যানার টানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ দলীয় নানা স্লোগান ‌দি‌তে থা‌কেন। তারা ভি‌ডিও ক‌রে তা সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে ছ‌ড়িয়ে দেন। এ ঘটনার খবর ছ‌ড়িয়ে পড়‌লে দুপুর ১২টার দি‌কে জেলা বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোলনের সাবেক নেতাকর্মীরা ঘটনাস্থ‌লে গিয়ে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার অপসারণ ক‌রেন। প‌রে তারা টি‌নের প্রাচীর ভে‌ঙে ফেলেন।

কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার, পরে অপসারণ

ব্যানার ও পতাকা অপসারণসহ প্রাচীর ভাঙায় নেতৃত্ব দেন বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের সা‌বেক জেলা আহ্বায়ক আব্দুল আ‌জিজ না‌হিদ ও সদস্য আলমগীর। তারা আওয়ামী লীগ কার্যাল‌য়ের ওই স্থা‌নে গণশৌচাগার নির্মা‌ণের ঘোষণা দেন। নাহিদ বলেন, ‘কয়েকদিন আগে আপনারা হয়তো শুনেছিলেন প্রত্যেকটি আওয়ামী লীগ কার্যালয়ে খোলা হবে। আজ তারই অংশ হিসেবে কুড়িগ্রামের আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও পতাকা টানানো হয়েছিল। ইতিপূর্বে আমরা এটি ভেঙে দিয়েছিলাম। কুড়িগ্রাম তো দূরের কথা বাংলাদেশে আওয়ামী লীগের কোনও কার্যালয় থাকবে না। আমরা এখা‌নে গণশৌচাগার নির্মাণ কর‌বো।’

তি‌নি ব‌লেন, ‘পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তারা এতও বড় ঘোষণা শোনার পরও কোনও ভূমিকা পালন করেনি। আজকে তারা কীভাবে এ কর্মসূচি পালন করে। এসপিকে আমরা বিষয়টি বারবার জানিয়েছি। কিন্তু তারা কোনও ভূমিকা পালন করেননি।’

এ ব্যাপারে পু‌লিশ সুপার ফজ‌লে রাব্বী ব‌লেন, ‘পু‌লি‌শের অ‌গোচ‌রে ঘটনা‌টি ঘ‌টে‌ছে। কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লী‌গের কার্যালয় যারা চালুর চেষ্টা ক‌রে‌ছে, তা‌দের খুঁ‌জে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।’

বগুড়ার সোনাতলায় আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে কে বা কারা এই পতাকা উত্তোলন করেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‌‘আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের কথা শুনেছি, তবে দেখিনি। কারা উত্তোলন করেছে, তার খোঁজ নিচ্ছে পুলিশ।’

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত ১৮ মাসে ওই দলীয় কার্যালয়ে কেউ যায়নি। বুধবার সকালে সেখানে হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। সারাদিন পতাকাটি ছিল। গত ১৬ ফেব্রুয়ারি সকালেও ওই কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সন্ধ্যায় পতাকাটি সরিয়ে নেন।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোনাতলা উপজেলা বাসস্ট্যান্ডের কাছে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে এটি বন্ধ ছিল।

উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দুজন নেতা জানান, তারা আশা করছেন বিএনপি সরকার আওয়ামী লীগের রাজনীতিতে বাধা দেবে না। এই বিশ্বাস থেকে তারা দলীয় কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছেন ও সন্ধ্যায় নামিয়ে ফেলছেন। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে তারা সরকারকে সহযোগিতার পাশাপাশি সুশৃঙ্খল ও স্বাভাবিক রাজনীতি শুরু করবেন।

/এএম/ 
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম