গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

গোপালগঞ্জ প্রতিনিধি 
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৮

প্রায় ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় পতাকা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জেলা শহরের ব্যাংক পাড়া এলাকায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি একটি লাঠিতে করে জাতীয় পতাকা টানাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন। তবে মূল কার্যালয় এখনও বন্ধ আছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর এবং বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। এরপর থেকে দীর্ঘ ১৯ মাস ধরে জেলা আওয়ামী লীগ কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ আছে। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) মুহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। এটি খতিয়ে দেখা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী