কারাগার ভবন থেকে বহিরাগত যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ০২:৪৪আপডেট : ১০ মার্চ ২০২৬, ০২:৪৪

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে কারারক্ষীরা। সোমবার (৯ মার্চ) রাতে কারা অভ্যন্তরের নির্মাণাধীন ভবনের নিচ থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি কাটার, ছয়টি ব্লেড, একটি ঘড়ি, দুটি চাবির রিং ও ১ গজ পরিমাণ সুতা উদ্ধার করা হয়।

আটক যুবক কুমিল্লার সদর উপজেলার ধর্মসাগরের উত্তর পাড়ের আবুল কাশেমের ছেলে মো. আশিক (২৫)।

কারাগার সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আরপি গেটের পশ্চিম দিকে (সিটি করপোরেশন গেইট বরাবর) নির্মাণাধীন ভবনের নিচে সন্দেহভাজন এক ব্যক্তিকে কারারক্ষীরা দেখতে পান। তার পরিচয় জানতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কারারক্ষীরা ধাওয়া করে তাকে আটক করেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ওই যুবক কেন কারা অভ্যন্তরে এসেছেন তা জানা যায়নি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি কিছুই বলছেন না। পরে থানায় অভিযোগ করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

/এম/  
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম