দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত লাশ

গাজীপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১৯:৩০আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৯:৩০

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর তিন টুকরো খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) বেলা আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ, স্থানীয় সূত্র ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ছিল। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নাজমুল হাসানের বাড়ির পাশের ছোট একটি ডোবায় কচুরিপানার ভেতর খণ্ডিত দেখে বাড়ির মালিককে জানান তারা। খবর দিলে নারীর দেহের তিনটি খণ্ড উদ্ধার করে পুলিশ।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়ির প্রতিটি কক্ষ আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানির জন্য বাড়ির পাশেই ছোট একটি ডোবা তৈরি করা হয়। দুপুরে বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ডোবায় খণ্ডিত লাশ দেখেন।

স্থানীয়দের ধারণা, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় অন্য কোথাও ওই নারীকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে শরীরের অংশগুলো এখানে ফেলে রাখা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর লাশের তিনটি টুকরো উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যার পর লাশ গুম করতে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।’

/এএম/ 
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি